জামিয়ার দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের ঐতিহাসিক খতমে বুখারী ও দোয়া মাহ্ফিল
আগামী ২৫ জুন ২০১০ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় নবনির্মিত শিক্ষা ভবনে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা)এর চলতি শিক্ষা-বর্ষ ১৪৩০-৩১হিঃ (২০১০ খ্রীস্টাব্দ)এর দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের ঐতিহাসিক খতমে বুখারী'র দরস ও বিশেষ দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্। এতে হাদীস ভাণ্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিখ্যাত সংকলন সহীহ বুখারী শরীফের আখেরী/সমাপনী দরস দান করবেন, জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস পীরে কামেল হযরতুল আল্লাম আলহাজ্ব শাহ্ আহ্মদ শফী (দা.বা.)। বুখারী শরীফের দরসদান ও তাক্বরীর শেষে হযরত সমাগত মুসল্লীগণের উদ্দেশ্যে হিদায়াতী বয়ান পেশ করবেন। বয়ান শেষে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী ও হিফাজতের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করবেন।
এই গুরুত্বপূর্ণ দ্বীনি মাহ্ফিল ও দরসে অংশগ্রহণ করার জন্য সকল মুসলমান ভাইদের প্রতি দাওয়াত রইল।