image image image
পরিচিতি
ইতিহাস
লক্ষ্য ও উদ্দেশ্য
পরিচিতি
  বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম। আল-জামিয়াতুল আহ্‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী (হাটহাজারী মাদ্‌রাসা) উপ-মহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। জামিয়ার আয়তন ৪.২৪ একর বা ১৭,১৫৯ বর্গ মিটার। জামিয়ায় বর্তমানে ৮০ জন দেশবরেণ্য সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় ৬ সহস্রাধিক ছাত্র অধ্যায়নের সুযোগ লাভ করেছে। শুধু মাত্র দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাশে ১,৯০০ ছাত্র অধ্যায়ন করছে।
ইতিহাস   বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্বওমী আরবী বিশ্ববিদ্যালয় দারুল উলূম মুঈনুল ইসলাম এতদাঞ্চলে ইসলামী শিক্ষা ও সংস্কার আন্দোলনের গোড়াপত্তন করে। এ খিদমত গুজারীর ইতিহাস অতি দীর্ঘ। তদানীন্তন বৃটিশ শাসনামলে এই অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিকতা, তাহযীব-তামাদ্দুনের অবস্থা ছিল মুসলিম মিল্লাতের সম্পূর্ণ প্রতিকূলে। 
লক্ষ্য ও উদ্দেশ্য বিসমিল্লাহির রাহমানির রাহীম। দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে- (১) ই'লায়ে কালিমাতুল্লাহ্ অর্থাৎ দাওয়াত ও তাবলীগ, তা'লীম, তাআল্লুম তথা মুজাহাদা ও সর্বোচ্চ ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আল্লাহর কালিমাকে বুলন্দ করা এবং এই উদ্দেশ্যে দ্বীনের দায়ী তৈরী করা। (২) ইহইয়ায়ে সুন্নাত ও ইমাতাতে বিদআত তথা রাসূলুল্লাহ্‌ (সা.)এর যাবতীয় সুন্নাতের প্রচার, প্রসার এবং সকল বিদআত ও রসুমাতকে (কুপ্রথা) মিটিয়ে দেয়া।

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

আল্‌-জামিয়াতুল আহ্‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) বাংলাদেশের  সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আহ্‌লে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা-বিশ্বাসে অটল থেকে দ্বীনি শিক্ষা বিস্তার, দ্বীনের হিফাযত ও প্রচার-প্রসার, শির্‌ক-বিদ্‌আতের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯০১ইং সালে গড়ে উঠা এ জামিয়া নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে ১০৯ বৎসর অতিক্রম করে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামিয়া তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে।জামিয়ার উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে বিজ্ঞ শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দ্বীনদরদী দানশীল ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিশেষভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের ফযল ও করমই জামিয়ার চলার পথের প্রধান পাথেয়।

 

জামিয়ার শিরোনাম