পরিচিতি

বিসমিল্লাহির রাহ্মানির রাহীম। আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী (হাটহাজারী মাদ্রাসা) উপ-মহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। জামিয়ার আয়তন ৪.২৪ একর বা ১৭,১৫৯ বর্গ মিটার। জামিয়ায় বর্তমানে ৮০ জন দেশবরেণ্য সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় ৬ সহস্রাধিক ছাত্র অধ্যায়নের সুযোগ লাভ করেছে। শুধু মাত্র দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাশে ১,৯০০ ছাত্র অধ্যায়ন করছে।
Page 1 of 3